কর্মীদের ডিজিটাল মাঠেও এগিয়ে থাকার আহ্বান জানালেন পলক
রাজনীতির মাঠের পাশাপাশি কর্মীদের ডিজিটাল মাঠেও এগিয়ে থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মেলন, আন্দোলন ও নির্বাচন এই তিন ক্ষেত্রেই সমান ভাবে প্রস্তুতির ডাক দিয়ে আগামী তিন মাস রাগ-দুঃখ-ক্ষোভ সিন্দুকে রেখে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে এগুলোর ব্যবহার ভালোভাবে শেখার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।
পলক বলেছে, আগে চা স্টলে গল্প হতো। ঘরে ঘরে গিয়ে ভোটা চাইতো। সতি-মিথ্যা জোড়া তালি দিয়ে গুজব ছড়াতো। কিন্তু এখন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইউটিউব, টিকটকে এই গুজব-অপপ্রচার বেশি ছড়ায়। তাই দেশে ৫ কোটি ফেসবুক, ৪ কোটি হোয়াটসঅ্যাপ ও দুই কোটি টিকটক ছাড়াও ইমো’র মতো সোশ্যাল মিডিয়ার মাঠ ছেড়ে দিলে যুদ্ধে দুর্বল হয়ে পড়বো। তাই এগুলোর ব্যবহারে আমাদের শিখতে হবে।
মঙ্গলবার রাতে নিজ নির্বাচনী এলাকা সিংড়ার কৃষক ও শ্রমিক লীগের কর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণসংযোগ বিষয়ক কর্মশালায় দেয়া ভাষণে এমন অভিব্যক্তি তুলে ধরেন প্রতিমন্ত্রী। সিআরআই ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে উপস্থিত কৃষক-শ্রমিক লীগ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ওহিদুর রহমান, ৮ নং ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর আওয়ামী লীগ সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদ সাজ্জাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ সিংড়া উপজেলা ও পৌর শাখা, উপজেলার সকল শ্রমিক ইউনিয়ন/সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কৃষকলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে কর্মীদের পরিচিত করিয়ে দেন নাটোর আওয়ামী লীগ সভাপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ইন্টারনেট ও স্মার্টফোনের দাম আমাদের নাগালের মধ্যে। সাধরাণ একজন কৃষক-শ্রমিক একাধিক মোবাইল ফোন ব্যবহার করে। ফেসবুক ব্যবহা করেন।
এসময় উপস্থিত কর্মীদের কে কে ফেসবুক ব্যবহার করে জানতে চান পলক। হাত ওঠানোর ভিত্তিতে দেখা যায় সিংড়ায় কৃষক লীগের চেয়ে শ্রমিক লীগ ফেসবুক ব্যবহারে এগিয়ে আছে। এর কারণ হিসেবে শ্রমি লীগ নেতা জাহাঙ্গীর আলম-কে ফেসবুক গুরু হিসেবে অভিহিত করেন তিনি।







